Building
স্থাপিত: ২০২৫

সোপান অ্যাকাডেমি

বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান

কুঁড়ি থেকে চতুর্থ শ্রেণি

ভর্তি চলছে
শিক্ষা
শৃঙ্খলা
সংস্কৃতি
অগ্রগতি

আমাদের কিছু কথা

শিশুর মধ্যে সম্ভাবনা,
আমাদের মধ্যে দায়িত্ব

প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে নিজস্ব প্রতিভা ও অসীম সম্ভাবনা। সেই সম্ভাবনাকে সঠিকভাবে বিকশিত করার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ, সঠিক দিকনির্দেশনা, নিয়মানুবর্তিতা এবং আধুনিক শিক্ষার সমন্বয়।
সোপান অ্যাকাডেমি-র লক্ষ্য শুধুমাত্র পাঠ্যবইভিত্তিক শিক্ষা প্রদান নয়। শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার ভিতকে শক্তিশালী করার পাশাপাশি বিজ্ঞান, কম্পিউটার, নাচ, গান, ক্যারাটে এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের সুযোগ তৈরি করা হবে।
আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী তার নিজস্ব প্রতিভাকে চিনতে শিখুক, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুক এবং একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।

১০০% পরিবর্তনের অঙ্গীকার

শিক্ষার্থীর জ্ঞান, আচরণ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সৃজনশীলতা ও ব্যক্তিত্বের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করছি।

শিক্ষার প্রতিটি ধাপ, সাফল্যের পথে এক একটি সোপান।

আমাদের বিশেষ বৈশিষ্ট্য

বাংলা মাধ্যম মানসম্মত শিক্ষা
কুঁড়ি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত
অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক-শিক্ষিকা
আধুনিক শিক্ষণ পদ্ধতি
ব্যক্তিগত যত্ন
নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ
বিজ্ঞানভিত্তিক শিক্ষা
কম্পিউটার শিক্ষা
নাচ ও গান
ক্যারাটে প্রশিক্ষণ
সৃজনশীল কার্যক্রম
সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম
পরিবেশ সচেতনতা
নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা
যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা

শিক্ষাক্রম ও মূল্যায়ন

মূল বিষয়
  • বাংলা
  • ইংরেজি
  • গণিত
  • বিজ্ঞান
  • সাধারণ জ্ঞান
তৃতীয় ভাষা
আরবি / সংস্কৃত

তৃতীয় ভাষা হিসেবে শিক্ষার্থীর পছন্দ ও প্রযোজ্য ব্যবস্থা অনুযায়ী সংস্কৃত অথবা আরবি নেওয়ার সুযোগ থাকবে।

অন্যান্য বিষয় ও কার্যক্রম
  • কম্পিউটার
  • নাচ
  • গান
  • ক্যারাটে
  • নৈতিক শিক্ষা
০১
প্রথম পার্বিক মূল্যায়ন
০২
মধ্য পার্বিক মূল্যায়ন
০৩
বার্ষিক মূল্যায়ন

ফি কাঠামো

শ্রেণি বয়সসীমা ভর্তি ফি মাসিক বেতন
কুঁড়ি৪ – ৫ বছর₹ ৬০০₹ ৩০০
অঙ্কুর৫ – ৬ বছর₹ ৭০০₹ ৩৫০
প্রথম৬ – ৭ বছর₹ ৮০০₹ ৪০০
দ্বিতীয়৭ – ৮ বছর₹ ৮০০₹ ৪০০
তৃতীয়৮ – ৯ বছর₹ ৯০০₹ ৪৫০
চতুর্থ৯ – ১০ বছর₹ ৯০০₹ ৪৫০
পরীক্ষা ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রয়োজন অনুযায়ী ন্যূনতম কিছু অতিরিক্ত ফি প্রযোজ্য হতে পারে।

অ্যাকাডেমির নির্ধারিত পোশাক

ছাত্রদের পোশাক
Boys Uniform
  • শার্ট
  • টাই
  • ফুল প্যান্ট
  • কালো জুতো ও সাদা মোজা
ছাত্রীদের পোশাক
Girls Uniform
  • শার্ট
  • ফ্রক
  • টাই
  • কালো জুতো ও সাদা মোজা
বার্ষিক পিকনিক
সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান
স্বাধীনতা দিবস উদযাপন
পরিবেশ দিবস উদযাপন
যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে